শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার উম্মুক্ত হচ্ছে

বাংলাদেশের কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণ ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানানের সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকাল ১১টায় জুম অনলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় বাংলাদেশের জন্য উন্মুক্তকরণ, সমঝোতা স্মারক স্বাক্ষর, কর্মী নিয়োগের ক্ষেত্রে অনলাইন সিস্টেম চালু করা, কর্মী প্রেরণে রিক্রুটিং এজেন্টের সম্পৃক্ততা, পরবর্তী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভা আয়োজন এবং করোনা পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রত্যাগমন প্রভৃতি বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার শিগগিরই উম্মুক্তকরণের বিষয়ে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তাঁর সম্মতি ব্যক্ত করেন।
করোনা পরিস্থিতি উন্নত হলে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.