বাংলাদেশের কাছে ব্যান্ডউইথ চায় সৌদি, চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় ভুটান

বাংলাদেশের কাছে সৌদি আরব সরকার ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ চেয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে  বলেন, সৌদি আরব বাংলাদেশের কাছে ব্যান্ডউইথ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

তাদের অংশের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানতে পেরেছি। দেশটি কি প্রক্রিয়ায়, কোথা থেকে ব্যান্ডউইথ নেবে তা পরে বিস্তারিত বলা যাবে। আমাদের ব্যান্ডউইথ রফতানির সক্ষমতা আছে।
মন্ত্রী জানান, ভুটানে ব্যান্ডউইথ রফতানির জন্য প্রস্তুত হয়ে বসে আছি আমরা।

যেকোনও সময় ভুটানের সঙ্গে এমওইউ (সমঝোতা স্মারক) স্বাক্ষর হয়ে যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নেপালও এই পথে হাঁটবে। কারণ তাদের সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হওয়ার কোনও সুযোগ নেই। ভুটানে ব্যান্ডউইথ রফতানি করা গেলে নেপালও আগ্রহী হবে।

জানা গেছে, তৃতীয় সাবমেরিন ক্যাবলে (সি-মি-উই-সিক্স) সংযুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। তৃতীয় সাবমেরিনের ক্যাপাসিটি হবে ১২ টিবিপিএস টেরাবাইটস পার সেকেন্ড)। ৬ টিবিপিএস সিঙ্গাপুর প্রান্তে, অবশিষ্ট ৬ টিবিপিএস ফ্রান্স প্রান্তে থাকবে। ফলে দেশে কোনও ব্যান্ডউইথের ঘাটতি থাকবে না। উদ্বৃত্ত ব্যান্ডউইথ বিভিন্ন দেশে রফতানির সুযোগ থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.