মাঈনুল ইসলাম নাসিম : পোল্যান্ডে ১৯৭২ সালে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠিত হবার পর থেকে টানা ৩০ বছর লাল-সবুজ পতাকা পতপত করে উড়ছিল রাজধানী ওয়ারশতে। কিন্তু ২০০২ সালে অনেকটা হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয় বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম। ১৩ বছরের এক অপ্রত্যাশিত অন্ধকার যুগের অবসান ঘটিয়ে ২০১৫ সালের এপ্রিলে ওয়ারশতে আবার ওড়ে বাংলাদেশের পতাকা। ‘আনলাকি থার্টিন’ বলে কথা ! ২০০২ থেকে ২০১৫ এই ১৩ বছর দূতাবাস না থাকায় দুর্ভাগ্যজনকভাবে পোল্যান্ড-বাংলাদেশ ঐতিহাসিক সম্পর্কে ভাটা পড়েছে বলে মনে করেন ওয়ারশতে পুনঃপ্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের প্রথম রাষ্ট্রদূত মাহফুজুর রহমান।