ভারত মহাসাগরের ইরানের ছোঁড়া দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মার্কিন বিমানবাহী রণতরীর অবস্থান স্থলের ১০০ মাইলের মধ্যে পড়েছে। যেখানে ক্ষেপণাস্ত্র পড়েছে তার ২০ মাইল দূরে একটি বাণিজ্যিক জাহাজও ছিল বলে জানিয়েছে ফক্স নিউজ।
ভারত মহাসাগরের ওই এলাকায় অন্তত দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং তাতে মারাত্মক রকমের বিস্ফোরণ হয়। ক্ষেপণাস্ত্র গুলো বিস্ফোরণের পর, আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তার টুকরো ছড়িয়ে পড়ে।
শুক্রবার থেকে ইরানের সেনাবাহিনী মধ্যাঞ্চলে অবস্থিত ‘কাভিরে মারকাজি’ মরুভূমিতে এই মহড়া শুরু করেছে।
শনিবার সামরিক মহড়ার দ্বিতীয় দিনে ভারত মহাসাগরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে (আইআরজিসি)।
মহানবী হযরত মুহাম্মাদের (সা.) প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘মহানবী (সা.) মহড়া’।
মহড়ার প্রথম দিনে তৈরি হয় মহাযুদ্ধের পরিস্থিতি, নতুন প্রজন্মের অসংখ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপে গোটা মরুভূমি প্রকম্পিত হয়ে ওঠে।