হোয়াইট হাউজে ট্রাম্পের প্রধান আপ্যায়নকারীকে বরখাস্ত করলেন বাইডেন
হোয়াইট হাউসের প্রধান আপ্যায়নকারী টিমোথি হারলেথকে শপথের প্রথম দিনই বরখাস্ত করলেন জো বাইডেন। -সিএনএন
হোওয়াট হাউজে মেলানিয়া ট্রাম্প ২০১৭ সালে হারলেথকে প্রধান আপ্যায়নকারী হিসেবে নিয়োগ করেছিলেন।
হারলেথ একসময় ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে চাকরি করতেন। তিনি ওই হোটেলের রুম ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
প্রেসিডেন্ট বাইডেনের কাছের কেউ এই পদে নিয়োগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।