সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সামরিক বহরে বোমা হামলায় নিহত ৩

শুক্রবার (২২ জানুয়ারি) সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জাওয়ার প্রদেশ মার্কিন সামরিক বাহিনীর একটি বহরে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।

সিরিয়ার সবচেয়ে বড় তেলক্ষেত্র গুলো দেইর আয-জাওয়ার প্রদেশের ওই এলাকায় অবস্থিত। এর বেশিরভাগই নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনা ও তাদের সমর্থিত কুর্দি গেরিলারা।

স্থানীয় সূত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, বোমা হামলায় মার্কিন সেনাদের একটি হামার গাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে হামলায় আমেরিকার সেনা নিহত হয়েছে কিনা তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। হামলার বিষয়ে মার্কিন সামরিক কর্তৃপক্ষও কোনো মন্তব্য করেনি।

মার্কিন সেনারা গত কয়েক মাস ধরে ইরাক থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সিরিয়ার দেইর আয-জাওয়ার এবং হাসাকা প্রদেশ শত শত ট্রাক ভরে গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম নিয়েছে।

সুত্রঃ প্রেস টিভি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.