যুক্তরাষ্ট্রের বৃহত্তর টিকাদান কর্মসূচি বিক্ষোভের মুখে স্থগিত

শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভের মুখে টিকাদান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টিকাদান কেন্দ্র। টিকাবিরোধী একটি দল টিকাদান কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে আতঙ্ক দেখা দেয়। একপর্যায়ে বাধ্য হয়ে কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম জানায়, বিক্ষোভের কারণে এক ঘণ্টা লস অ্যাঞ্জেলেসের সেই করোনা টিকা কেন্দ্র বন্ধ রাখতে হয়েছিল। প্রায় ৫০ জন বিক্ষোভকারী টিকাবিরোধী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করছিলেন। পূর্ব সতর্কতা হিসেবে লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিস বিভাগ স্টেডিয়ামের প্রবেশমুখ বন্ধ করে দেয়।

করোনা মহামারি প্রতিরোধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গণহারে টিকা কার্যক্রম চলছে। বয়স্কদের সবার আগে টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিককে টিকা দেয়া হবে বলে আবারও জানিয়েছে বাইডেন প্রশাসন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.