আমেরিকার জাতীয় সংসদে ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে গত বছর একটি বিল পাস হওয়া সত্ত্বেও সেখানে সামরিক ঘাঁটি বাড়াচ্ছে দেশটি।
ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে এই ঘাঁটি বাড়ানোর কাজ হচ্ছে বলে জানিয়েছে, আল-আরাবি আল-জাদিদ গণমাধ্যম।
একটি সামরিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলেছে, কুর্দিস্তানের রাজধানী এরবিলের কাছে আল-হারির সামরিক ঘাঁটিতে সম্প্রসারণের কাজ করছে মার্কিন সেনারা এবং গত দুই মাস ধরে এই কাজ চলছে।
ইরাকের গোয়েন্দা বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন বাহিনী সেখানে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র, গোলা-বারুদের গুদাম এবং সামরিক ব্যারাক প্রতিষ্ঠা করছে।
ইরাকে সামরিক কর্মকর্তা আরো জানান যে, গত কয়েক মাস ধরে সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন বাহিনী যে অভিযান চালিয়েছে এ ঘাঁটি তার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছে।
সূত্র: পার্সটুডে