শাস্তি দিতে ছেলেকে জঙ্গলে ফেলে এলেন বাবা-মা

Japan1464538036শাস্তি দিতে সন্তানকে জঙ্গলে ফেলে এলেন বাবা-মা। এ কথা জানানোর পর ছেলেটিকে খুঁজতে পুলিশসহ কয়েক শ উদ্ধারকর্মী ওই জঙ্গলে তল্লাশি চালাচ্ছেন।

জাপানের হোক্কাইডো অঞ্চলের উত্তরে একটি পাহাড়ি জঙ্গলে সাত বছরের শিশুকে ফেলে আসার দুই দিন পরও তার সন্ধান পাওয়া যায়নি। ওই জঙ্গলে বুনো শূকরের অবাধ বিচরণ রয়েছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

ছেলেটির বাবা-মা পুলিশকে প্রথমে বলেছিলেন, তাকে নিয়ে জঙ্গলে সবজির খোঁজে গিয়েছিলেন তারা। এক পর্যায়ে তাদের ছেলে হারিয়েছে যায়।

এখানেই শেষ নয়। পুলিশের উপর্যুপরী জিজ্ঞাসাবাদে ছেলেটির বাবা-মা স্বীকার করেন, শাস্তি হিসেবে তাকে পাঁচ মিনিটের জন্য জঙ্গলে ছেড়ে দেন তারা। পরে প্রায় ৫০০ মিটার পথ ঘুরে এসে দেখেন যেখানে থাকার কথা ছিল, সেখানে ফিরে তার বাবা-মা আর খুঁজে পাননি তাকে।

শতাধিক সদস্যের জরুরি উদ্ধারকর্মীরা জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ছেলেটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.