মার্কিন সামরিক বাহিনীর এক-তৃতীয়াংশের করোনার টিকা নিতে অস্বীকৃতি

বুধবার পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর প্রায় এক-তৃতীয়াংশ সদস্য কোভিড-১৯ ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

কংগ্রেসের শুনানিতে মেজর জেনারেল জেফ টালিয়াফেরো এমন তথ্য জানিয়েছেন।

দেশটির সামরিক বাহিনীর অনেক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সত্ত্বেও তারা টিকা নিতে অনাগ্রহ প্রকাশ করেন। খবর এএফপি’র।

সেনাদের টিকা নেওয়া বাধ্য না করে তাদের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। কারণ কেন্দ্রীয় ঔষধ প্রশাসনের কাছ থেকে এখনো তারা অনুমোদন পায়নি।

পেন্টাগন মুখপাত্র জন কির্বি জানান, সামরিক বাহিনীর টিকাদান বিষয়ে বিস্তারিত উপাত্ত তুলে ধরা না হলেও এ পর্যন্ত ৯ লাখ ১৬ হাজার ৫০০ সামরিক সদস্যকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.