ধনীদের ভাণ্ডার ভরা রেখে দরিদ্র দেশে ৫ শতাংশ করোনা টিকা পাঠানোর প্রস্তাব

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের ধনী দেশগুলোকে নিজেদের মজুত ঠিক রেখে দরিদ্র দেশগুলোতে ৪ থেকে ৫ শতাংশ করোনা ভ্যাকসিন পাঠানোর প্রস্তাব দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। সম্প্রতি প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রস্তাব তুলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

এক বছরেরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাসের তাণ্ডব।
প্রাণঘাতী এই ভাইরাসে এপর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১ কোটির বেশি মানুষ, মারা গেছেন অন্তত ২৪ লাখ।
বিশ্বের প্রায় প্রতিটি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।

বিশেষজ্ঞদের মতে, করোনা মহামারি প্রতিরোধে সবচেয়ে বড় অস্ত্র হতে পারে একটি কার্যকর ভ্যাকসিন।
ইতোমধ্যে এধরনের কয়েকটি ভ্যাকসিন আবিষ্কৃত হওয়ায় সেই আশার আলো আরও উজ্জ্বল হয়েছে। তবে চিন্তা দেখা দিয়েছে ভ্যাকসিনের পর্যাপ্ততা নিয়ে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.