কুয়েতে আবারও বন্ধ হলো ফ্লাইট, বিপাকে প্রবাসীরা

কুয়েতে করোনা সংক্রমণের শঙ্কায় আবারও বন্ধ হলো ফ্লাইট। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিদেশি কেউ দেশটিতে প্রবেশ করতে পারবেন না। ঠিক তেমনি যারা অবস্থান করছেন বর্তমানে তারাও ফিরতে পারবেন না নিজ দেশে।

এর আগে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায়, রোববার থেকে বাংলাদেশসহ নিষেধাজ্ঞা আরোপ করা বিশ্বের ৩৫টি দেশের অভিবাসীরা সরাসরি কুয়েত প্রবেশ করতে পারবেন। লাগবে না তৃতীয় কোনো দেশে ১৪ দিনের কোয়ারেন্টিন। এর মধ্যেই আবারও নতুন সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করে কুয়েত সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। কেবল কুয়েতি নাগরিকরা যাতায়াত করতে পারবেন অনায়াসে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.