ফের অনিশ্চয়তায় মালয়েশিয়ার শ্রমবাজার

মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া।
যদিও বিগত দুই বছর ধরে কর্মী রফতানি প্রায় বন্ধ রয়েছে মালয়েশিয়ায়।
এ অবস্থায় মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার বিষয়ে ১৬ ফেব্রুয়ারি থেকে দুই দেশের মধ্যে ভার্চুয়াল বৈঠক হয়।
তবে কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির সংখ্যা কত হবে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আবারো অনিশ্চয়তায় পড়েছে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়টি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দেশের যৌথ বৈঠকের আলোচনায় মোট চারটি এজেন্ডা নির্ধারণ করা ছিল।
যার একটি ছিল রিক্রুটিং এজেন্সির সংখ্যা নির্ধারণ, যা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
এ অবস্থায় মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার বিষয়ে দুই দেশের মধ্যে দুই দিন ধরে চলা গুরুত্বপূর্ণ বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
ফলে আবারো অনিশ্চয়তা তৈরি হয়েছে দেশটির শ্রমবাজার খোলার বিষয়টি নিয়ে।
তবে কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং কর্মী পাঠাতে পাঁচ বছরের জন্য সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.