আরও ৯ দেশ থেকে প্রবেশ নিষিদ্ধ করল পাকিস্তান

করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় নতুন নয়টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (পিসিএএ)।
এই বিধিনিষেধ অন্তত আগামী ১৪ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটি।

পিসিএএ’র ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় তিনটি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ক্যাটাগরি সি’তে থাকার অর্থ তাদের জন্য পাকিস্তান ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ।
কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়েই পাকিস্তানে প্রবেশ করতে পারবেন ওইসব দেশের লোকজন।

এই ক্যাটাগরিতে আগে থেকেই ছিল দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ব্রাজিল, আয়ারল্যান্ড, পর্তুগাল ও নেদারল্যান্ডস।
নতুন করে এর সঙ্গে যোগ হয়েছে পেরু, তানজানিয়া, বতসোয়ানা, কলম্বিয়া, কমোরোস, ঘানা, কেনিয়া, জাম্বিয়া ও মোজাম্বিক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.