ফ্রান্সের সান্ধ্যকালীন কারফিউয়ের সময়সীমা পরিবর্তনের আহ্বান

ফ্রান্সে ভ্যাকসিন কার্যক্রম দ্রুত গতিতে চললেও তা নিয়ে মানুষের মধ্যে রয়েছে অসন্তুষ্টি। যদিও সরকার বলছে আগামী মাসে অন্তত এক কোটি মানুষকে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে।

দেশটিতে করোনা প্রতিরোধে নানারূপ বিধিনিষেধ আরোপ বলবৎ রয়েছে। চলমান রয়েছে সান্ধ্যকালীন কারফিউ। সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরের দিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ রয়েছে।

প্যারিসের মেয়রসহ সাধারণ মানুষ কারফিউয়ের সময়সীমা পরিবর্তনের জন্য সরকারে কাছে অনুরোধ জানিয়েছেন।

এক বৃদ্ধা জানান, অনেকেই বিভিন্ন সেক্টরে কাজ করেন, কাজ শেষে তাদের বাজার সদাই করতে হয়। কিন্তু ৬টার মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় অনেক সময় তা সম্ভব হয় না। দিন যেহেতু বড় হচ্ছে তাই আমি মনে করি, এটার পরিবর্তন হওয়া উচিত।

কর্মজীবী এক নারী জানান, ৬টার পরিবর্তে ৮ কিংবা ৯ টায় নিয়ে গেলে অনেক সুবিধা হতো। আমরা সবাই এই সময়ের সুবিধা নিতে পারতাম। আশা করছি সরকার এটি বিবেচনা করবে।

আরেকজন বলেন, সময়টি আমাদেরকে খুবই অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। এই সময়ের সঙ্গে আমাদের মানিয়ে নেওয়া খুবই কষ্টকর।

এদিকে ফ্রান্সে এখন পর্যন্ত করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩৯ লাখ ৭৮ হাজার ৪২১ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৭৫২ জন।

গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন এক লাখ ৭ হাজার ৭২৭ জন। তবে ভ্যাকসিন কার্যক্রম নিয়ে দেশটির সাধারণ মানুষ সরকারের ওপর সন্তুষ্ট নয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.