সম্প্রতি অস্ট্রেলিয়ায় রফতানির জন্য আস্ট্রাজেনেকার ভ্যাকসিনের একটি চালান কোনও পূর্বঘোষণা ছাড়াই আটকে দিয়েছে ইতালি।
অস্ট্রেলীয় সরকার এর তীব্র প্রতিবাদ জানালেও এক্ষেত্রে ইতালির পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
তারা বলেছে, প্রয়োজন হলে আবারও ভ্যাকসিন রফতানি আটকে দেওয়া হবে।
ব্রিটিশ-সুইস সংস্থা অ্যাস্ট্রাজেনেকার একটি কারখানা রয়েছে ইতালিতে। গত সপ্তাহে সেখান থেকে আড়াই লাখ ডোজ পাঠানো হচ্ছিল অস্ট্রেলিয়ায়।
কিন্তু ইতালির সরকার তা আটকে দেয়।
ইউরোপীয় আইন অনুসারে, এধরনের কাজ করতে গেলে আগে ইইউর অনুমতি নিতে হয়।
ইতালি সেই অনুমতি নিয়েই অস্ট্রেলিয়ায় ভ্যাকসিন রফতানি আটকে দিয়েছে।