জনসনের ভ্যাকসিনের অনুমোদন দিল ইইউ

জনসন অ্যান্ড জনসনের তৈরি এক ডোজের করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় ওষুধ সংস্থার (ইএমএ) সুপারিশের পর বৃহস্পতিবার অনুষ্ঠানিকভাবে ভ্যাকসিনটি অনুমোদনের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় কমিশন।

জনসনের ভ্যাকসিন ইইউতে অনুমোদন পাওয়া চতুর্থ করোনা ভ্যাকসিন।
এর আগে ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সংস্থাটি।

ভ্যাকসিন অনুমোদনের কথা জানিয়ে টুইটারে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বলেন, ‘আরও নিরাপদ ও আরও কার্যকর’ ভ্যাকসিন বাজারে আসছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.