যুক্তরাষ্ট্রের একটি রেস্টুরেন্টে গোলাগুলিতে হতাহত ১৫

রবিবার (১৪ মার্চ) মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত পার্টিতে গোলাগুলির ঘটনায় অন্তত দুইজনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ১৩ জন।

দেশটির মরগান পার্কের লুমস প্যানকেক হাউস রেস্টুরেন্টে এই গোলাগুলির ঘটনা ঘটে।

দেশটির পুলিশ বিভাগ জানিয়েছে, রবিবার স্থানীয় সময় রাতে সাপ্তাহিক বন্ধের কিছু সময় আগে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের এডভোকেট ক্রাইস্ট মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়েছে। অন্য দুজনকে মেরি হসপিটালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী এক যুবককে লক্ষ্য করে একাধিকবার গুলি করা হয়েছিল এবং হাসপাতালে নেওয়া হলে কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। তবে এখনো তার পরিচয় জানা যায়নি।

এর আগে গত বুধবার রাতে শিকাগোর দক্ষিণ এলাকায় গ্রেশামের একটি পার্কিং লটে ১৭ বছর বয়সী এক যুবকসহ ছয়জন আহত হওয়ার পরে এই গুলির ঘটনা ঘটে।

সূত্র : এনবিসি নিউজ, শিকাগো সান টাইম

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.