ইতালিতে করোনার প্রকোপ বাড়ায় প্রবাসী বাংলাদেশিরা চরম হতাশায়

রেড জোনের কারণে ইতালির বেশির ভাগ মানুষ রয়েছেন চরম হতাশায়।
বার রেস্টুরেন্টসহ বহু ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে।
এদিকে শুক্রবার থেকে ইতালিতে স্থগিত হওয়া অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ আবারো শুরু হয়েছে।
এ অবস্থার মধ্যেই দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

ইতালিতে শুক্রবার আরো দুটি অঞ্চলকে রেড জোন ঘোষণা করা হয়েছে।
রেড জোন এলাকায় বার রেস্টুরেন্টসহ বহু ব্যবসা প্রতিষ্ঠান এখন বন্ধ রয়েছে।
অনেকেই দোকান ভাড়া দিতে না পেরে ছেড়ে যাচ্ছে দীর্ঘদিনের ব্যবসা।
প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও রয়েছেন চরম হতাশায়।

এদিকে সরকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দরিদ্র মানুষের জন্য ১১ মিলিয়ন ইউরো অর্থ বরাদ্দ দিয়েছে। আগামী ৮ এপ্রিল থেকে এ অর্থ নাগরিকদের মধ্যে বিতরণ শুরু হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.