অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে স্বস্তি ফিরেছে জার্মানিতে

অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা শরীরে রক্তজমাট বাঁধার জন্য দায়ী নয়- ইউরোপীয় মেডিসিন এজেন্সি এমন সবুজ সংকেত দেওয়ার পর স্বস্তি ফিরেছে জার্মানির চলমান টিকা কার্যক্রমে।
তবে গত কয়েক দিনের বিরতি দিয়ে আবারো এ অ্যাস্ট্রাজেনেকার টিকা কার্যক্রম শুরু করেছে জার্মান স্বাস্থ্য বিভাগ।

এখন পর্যন্ত দেশজুড়ে ৭১ লাখের বেশি মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।
আর দ্বিতীয় ডোজ নেয়া মানুষের সংখ্যা এখন ৩১ লাখেরও বেশি।
তবে আবারো বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা।
গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে ২৮ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন নতুন করে।
এরই মধ্যে ২৪ ঘণ্টায় সাড়ে শতাধিক মানুষ মারা গেছেন।
সর্বমোট মৃতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়ে গেছে।

তবে জার্মান নাগরিকসহ প্রবাসীরা আশা করছেন টিকা দেওয়া ঠিকমতো চললে অচিরেই মুক্ত হবে পুরো দেশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.