করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন।
তিনি ইতোমধ্যেই কাজকর্মও শুরু করে দিয়েছেন।
মঙ্গলবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এক সপ্তাহের বেশি সময় আগে ইমরান খান করোনায় আক্রান্ত হন।
প্রধানমন্ত্রী ইমরানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিনেটর ফয়সাল জাভেদ খান এক টুইট বার্তায় তার সুস্থ হয়ে ওঠার খবর নিশ্চিত করেন।

ওই টুইট বার্তায় বলা হয়, ইমরান খান ধীরে ধীরে কাজ শুরু করেছেন এবং তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবকিছু করছেন।
একই সঙ্গে লোকজনকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার বিষয়ে ওই টুইট বার্তায় সতর্ক করা হয়েছে।

গত ২০ মার্চ ৬৮ বছর বয়সী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির করোনা পজিটিভ ধরা পড়ে।
তখন থেকেই তারা কোয়ারেন্টাইনে ছিলেন। তবে বুশরা বিবিও সুস্থ হয়ে উঠেছেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.