ইউরো বন্ডে আড়াই বিলিয়ন ডলার ঋণ নিয়েছে পাকিস্তান

এবার ইউরো বন্ডের মাধ্যমে আড়াই বিলিয়ন ডলার ঋণ নিয়েছে পাকিস্তান।
স্বল্প ও দীর্ঘমেয়াদের একাধিক পলিসিতে এ ঋণ নেওয়া হয়েছে।
বুধবার এসব তথ্য দিয়েছে ট্রিবিউন ডট কম।
বলা হয়েছে, এসব ঋণের সুদ তুলনামূলক অনেক বেশি।
ধারণা করা হচ্ছে, বিনিয়োগকারীরা সম্ভাব্য ঝুঁকির কথা চিন্তা করে এত উচ্চ সুদ নির্ধারণ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অর্থনৈতিক উপদেষ্টাদের দেওয়া তথ্যে জানা গেছে, পাঁচ বছর মেয়াদী ঋণে ছয় শতাংশ হারে সুদ দেবে পাকিস্তান।
৩০ বছর মেয়াদের ক্ষেত্রে প্রায় নয় শতাংশ হারে সুদ দেওয়া হবে।
অন্যদিকে ১০ বছর মেয়াদী ঋণে সুদের হার হবে প্রায় সাড়ে সাত শতাংশ।

সদ্য নিয়োগপ্রাপ্ত পাকিস্তানের অর্থমন্ত্রী হাম্মাদ আজহার এ বিষয়ে বুধবারই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে উল্লেখ করা হয় ট্রিবিউনের প্রতিবেদনে।
এর আগে গত এক সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক এবং বিভিন্ন আন্তর্জাতিক তহবিল থেকে প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ নিয়ে ফেলেছে পাকিস্তান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.