বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রে তিনজন নিহত

শুক্রবার (০২ এপ্রিল) রাতে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় একটি বাড়ির ভেতর বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

পুলিশ জানায়, পারিবারিক অনুষ্ঠান চলাকালীন একটি বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায় বন্দুকধারী। এরপরই পালিয়ে যান তিনি। হামলাকারীকে ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। হামলার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এর আগে শুক্রবার দিনের শুরুতে, এক ব্যক্তি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে গাড়ি নিয়ে হামলা চালায়। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.