রমজানে ভিন্ন এক সৌদি আরব

2016_06_07_13_19_58_MOZI5xXrVgSubXOT42JtlnV16yzZkz_originalমুসলমানদের কাছে হিজরি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস মাহে রমজান। আত্মাকে পরিশুদ্ধ করার, অশেষ নেকি হাসিলেরও সুযোগ আসে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের সামনে। পবিত্র এ মাসে বিশ্বজুড়ে রোজাদারদের দৃষ্টিভঙ্গি, আচার-আচরণেও আসে পরিবর্তন। এক্ষেত্রে দেশভেদে তারতম্যও দেখা যায়।

মুসলিম বিশ্বে পুণ্যস্থান হিসেবে বিবেচিত সৌদি আরব রোজাদারদের আতিথেয়তায় অন্যদের তুলনায় এগিয়ে। পথে-ঘাটে রোজাদারদের ইফতার করানোর ব্যবস্থা।

মসজিদে মসজিদে টাঙানো হয় বড় বড় তাঁবু। এসব তাঁবুর নিচে ১০০ থেকে ৫০০ রোজাদার একসঙ্গে বসে ইফতার করার ব্যবস্থা থাকে। রোজা শুরুর এক মাস আগে থেকে চলে এ প্রস্তুতি।

মসজিদে টাঙানো এসব তাঁবুতে রোজাদাররা সারিবদ্ধ হয়ে ইফতার করেন। এসব ইফতারের আয়োজক সৌদি নাগরিকরা। বিত্তশালি সৌদিরা পবিত্র এ মাসে রোজাদারদের সন্তুষ্ট করায় বেশি মনযোগী হন। আয়োজনের পাশাপাশি প্রবাসী রোজাদারদের সঙ্গে বসে ইফতার করতে দেখা যায় সৌদিদের। এতে এসব ধনাঢ্য ব্যক্তিরা বেশ আনন্দও উপভোগ করেন।

রমজানের প্রথম ইফতার ছিল সোমবার। মুসলিম বিশ্বে প্রথম রমজান সাধারণত শুরু হয় পবিত্র এ ভূমি থেকে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এখন বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের মুসলমানরা রোজা রাখছেন। যদিও চাঁদ দেখা ছাড়া রোজা রাখার বিধান নিয়ে দ্বিমত আছে ইসলামি চিন্তাবিদদের মধ্যে।

রমজানের প্রথম ওই ইফতারের আয়োজন ছিল শাসক পরিবারের পক্ষ থেকে। হাজারো প্রবাসীর পাশাপাশি স্থানীয়রাও যোগ দেন ইফতার আয়োজনে। পুরো আয়োজনে তদারকিও করেন শেখ পরিবারের সদস্যরা। হাজারো রোজাদারকে ইফতারিতে দাওয়াত দিয়ে এবং খাইয়ে বেশ আনন্দিত আয়োজক পরিবারের সদস্যরা।

রমজান মাসজুড়ে ইফতার খাইয়ে রোজাদারদের সন্তুষ্ট করার পাশাপাশি দান-খয়রাতেও এগিয়ে থাকেন সৌদি বিত্তশালী নাগরিকরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.