রক্ত জমাট বেঁধে যাওয়াকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে তালিকাভুক্ত করা উচিত বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।
ইউরোপের ৮৬টি রক্ত জমাট বাঁধার ঘটনা পর্যালোচনা করে ইউরোপীয় ওষুধ সংস্থা (ইএমএ) এক প্রতিবেদন প্রকাশ করেছে।
তবে সংস্থাটি জানিয়েছে, এই ভ্যাকসিনের ঝুঁকির চেয়ে উপকারিতা বেশি।
এই প্রতিবেদনে ইউরোপে ভ্যাকসিন নেয়া আড়াই কোটি মানুষের তথ্য প্রতিফলিত হয়েছে।
গবেষণায় বয়স ও লিঙ্গ ভিত্তিক কোনো নির্দিষ্ট ঝুঁকির ধরণ চিহ্নিত করতে পারেনি ইএমএ।
তবে অধিকাংশ রক্ত জমাট বাঁধার ঘটনাগুলো ঘটেছে ৬০ বছরের কম বয়সী নারীদের ক্ষেত্রে।