কানাডার বিমানবন্দরে বন্দুকধারীর হামলা, নিহত ১

 

 

কানাডার ভ্যানকোভার বিমানবন্দরে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। এবিসি নিউজ জানায়, রোববার রিচমন্ড শহরের ভ্যানকোভার আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান টার্মিনালে অতর্কিত গুলি ছুড়ে অজ্ঞাত এক বন্দুকধারী।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

এ ঘটনায় হামলাকারীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
তবে এখনও তার সন্ধান মেলেনি। হামলার ঘটনায় বিমানবন্দরটিতে চরম আতঙ্ক বিরাজ করছে।
তবে পুলিশ বলছে, বর্তমানে বিমানন্দরে আর কোনো হামলার আশঙ্কা নেই।
যাত্রীরা সম্পূর্ণ নিরাপদ বলেও জানানো হয়।

বন্দুক হামলার ঘটনায় তদন্তের পাশাপাশি এটি পরিকল্পিত নাশকতা কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এ বিষয়ে তাৎক্ষিণভাবে কোনো মন্তব্য করেননি কানাডার কর্মকর্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.