শুক্রবার (২১ মে) পাকিস্তানের দক্ষিণপশ্চিমে আফগানিস্তান সীমান্তবর্তী চমন নগরীতে ফিলিস্তিনের পক্ষে বের হওয়া একটি মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে।
এ হামলায় ঘটনায় এখন পর্যন্ত ৬ জন নিহত হবার খবর পাওয়া গেছে। মিছিল শেষে লোকজন যখন ফিরে যাচ্ছিলেন, তখনই বোমার বিস্ফোরণ ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনের পক্ষে পাকিস্তানের একটি কট্টর ধর্মীয় দল ওই মিছিলের আয়োজন করেছিল। ওই দলের নেতার গাড়ি লক্ষ্য করে একটি মোটরসাইকেল চালিয়ে দেওয়া হয়, যেটিতে বোমা রাখা ছিল।