করোনায় শিশুরাও মারা যাচ্ছে মালয়েশিয়ায়

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় বিভিন্ন বয়সের মানুষ মারা যাচ্ছে বাদ যাচ্ছে না শিশুরাও।

দেশটিতে করোনায় এ পর্যন্ত অন্তত ছয় শিশু মারা গেছে। এদের মধ্যে গত পাঁচ মাসেই মারা গেছে তিনজন। যাদের সবার বয়স ৫ বছরের নিচে। আইসিইউতে ভর্তি হয়েছে আরও অন্তত ২৭টি শিশু। যার মধ্যে ১৯ জন রয়েছে পাঁচ বছর বয়সের নিচে।

বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় মালয়েশিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তান শ্রী ডা. নূর হিশাম আবদুল্লাহ এক বিবৃতিতে এই তথ্য জানান।

তিনি জানান, স্বল্প প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন শিশুর সুরক্ষায় বাবা-মা ও অভিভাবকদের আরও সচেতন এবং দায়িত্বশীল হওয়া জরুরি। এছাড়া চলমান বিধিনিষেধ মেনে প্রাপ্তবয়স্কদেরও টিকার আওতায় এনে তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করার আহ্বান জানান তিনি।

নূর হিশাম আবদুল্লাহ আরও জানান, এই অবস্থায় যেহেতু বাবা-মা শিশুদের পাশে আসতে পারছেন না, তাই আইসিইউতে কাজ করা বড় একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। টেলিফোনে ভিডিও কলের মাধ্যমে সন্তানকে দেখছেন অনেকের বাবা-মা।

গত সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. আধম বাবা এক বিবৃতিতে জানান, দেশটিতে এ পর্যন্ত ৮২ হাজার ৩৪১টি শিশু-কিশোর করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৮৫১টি শিশুর বয়স চার বছরের নিচে। পাঁচ থেকে ছয় বছরের মধ্যে আছে ৮ হাজার ২৩৭টি শিশু। সাত থেকে ১২ বছরের মধ্যে আক্রান্ত ২৬ হাজার ৮৫১টি শিশু-কিশোর এবং ১৩ থেকে ১৭ বছরের কিশোর রয়েছে ২৭ হাজার ৪০২টি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.