পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই: ভারত

সব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর ভারত।
তবে এবার পাকিস্তানসহ সব দেশের সঙ্গে ‘স্বাভাবিক’ করতে চায় নয়াদিল্লি।
গত শুক্রবার জাতিসঙ্ঘে এমনটাই বলল ভারত।
দৃঢ়ভাবে জানিয়েছে যে, তার জন্য ‘অনুকূল পরিবেশ’ তৈরি করতেও চায় দেশ। তবে ইসলামাবাদের উপর সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে ভরসা রাখছে ভারত।

শুক্রবার জাতিসঙ্ঘে ভারতের স্থায়ী কাউন্সিলর সাধারণ পরিষদে মধু সুদান বলেন, ‘ভারত পাকিস্তান-সহ সকল দেশের সঙ্গে স্বাভাবিক প্রতিবেশী সম্পর্ক চায়।
আমাদের ধারাবাহিক অবস্থান হ’ল ভারত ও পাকিস্তানের মধ্যকার সমস্যাগুলো দ্বিপক্ষীয় ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাস, বৈরিতা ও সহিংসতামুক্ত পরিবেশে সমাধান করা উচিত’।

গত শুক্রবার জাতিসঙ্ঘের সাধারণ সভায় নিরাপত্তা পরিষদের বার্ষিক রিপোর্ট নিয়ে আলোচনার সময় পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার ইচ্ছার কথা জানায় ভারত।
তবে শান্তি প্রতিষ্ঠার জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করার দায়িত্ব পাকিস্তানের বলে দাবি করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.