‘হিটম্যান’ খ্যাত ভারতের ক্রিকেটার রোহিত শর্মা তার মুম্বাইয়ের অভিজাত লোনাভালায় এলাকায় বিশাল বাংলো বাড়িটি বিক্রি করে দিয়েছেন।সেই বাংলার বাজারমূল্য আনুমানিক ৬ কোটি রুপির ওপর।
তবে ৭৫ লক্ষ রুপি ক্ষতিতেই সেই বাংলো বিক্রি করে দিয়েছেন ‘হিটম্যান’।
তার বাংলো বিক্রি হয়েছে ৫.২৫ কোটি রুপিতে।
মহারাষ্ট্রের অন্যতম উইকএন্ড ডেস্টিনেশন লোনাভালা এলাকা।
রোহিতও মাঝেমধ্যেই ছুটি কাটাতে যেতেন সেখানে।