‘করোনা সংক্রমণ ঠেকানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়’

করোনা সংক্রমণ ঠেকানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয় বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা ঠেকানোর জন্য অন্যসব মন্ত্রণালয় আছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ সঠিক চিকিৎসা দেওয়া।

সোমবার সন্ধ্যায় চলমান করোনা পরিস্থিতি নিয়ে মানিকগঞ্জের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও গণ্যমাধ্যমকর্মীদের সঙ্গে ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।
এ সময় তিনি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেট হাসপাতাল হিসেবে ঘোষণা করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মনিটরিং কমিটিকে আরো শক্তিশালী করতে হবে।
করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে লাল পতাকা উঠানোর পাশাপাশি সচেতনতার জন্য নিয়মিত মাইকিং করতে হবে।
সচেতনতার অভাবে আমরা করোনায় আক্রান্ত হচ্ছি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.