ইভ্যালির চেয়ারম্যান-এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এমডি মো. রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ দুদকের অনুসন্ধানের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা দেন।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম।
তিনি বলেন, ‘অনুসন্ধানের ভিত্তিতে দুদক ১৫ জুলাই তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করে।
মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আবেদনটি মঞ্জুর করেন।’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.