ভারতের কোভিশিল্ড টিকা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ১৬ দেশ ভ্রমন করা যাবে

ভারতের কোভিশিল্ড টিকা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ১৬ দেশ ভ্রমন করা যাবে। শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা।

টুইটে পুনাওয়ালা লিখেছেন, ‘পর্যটকদের কাছে এটা সত্যিই সুখবর যে, ইউরোপের ১৬টি দেশ কোভিশিল্ডকে স্বীকৃতি দিয়েছে। যদিও বিভিন্ন দেশের নিয়মে রকমফের থাকতে পারে। তাই ভ্যাকসিন গ্রহীতাদের ভ্রমণের আগে তা যাচাই করে দেখার অনুরোধ রইলো।’

আপাতত ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ফিনল্যান্ড, জার্মানি, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্পেনসহ মোট ১৬টি দেশের স্বীকৃতি পেয়েছে কোভিশিল্ড।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি কোভিড টিকা ভারতে কোভিশিল্ড নামে উৎপাদন করছে সিরাম। কিন্তু সেই টিকায় ইউরোপীয় ইউনিয়নের ছাড়পত্র নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.