জার্মান চ্যান্সেলর বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্যই আফগানিস্তানে ফিরল তালেবান। আফগানিস্তান থেকে সেনা সরানোর দায় যুক্তরাষ্ট্রের ঘাড়েই চাপালেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে আফগানিস্তান পর্ব নিয়ে নিজের মত প্রকাশ করেছেন তিনি।
মেরকেলের মতে, ঘরোয়া রাজনৈতিক কারণেই আফগানিস্তান থেকে হাত উঠিয়ে নিয়েছে ওয়াশিংটন, যার জেরেই সে দেশে ক্ষমতায় ফিরেছে তালেবান।
তিনি আরো বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর কেটে গেছে বেশ কয়েকটি দিন। কাবুলের পালাবদলও ঘটেছে। এই আবহে আফগানিস্তান নিয়ে জার্মানির চ্যান্সেলরের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
মেরকেলের মতে, আফগানিস্তানে সেনা নামানোর দুই দশক পরে সেখান থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারের ‘চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রই নিয়েছে’।
মেরকেল আরো বলেন, আমরা সবসময় বলেছি, যুক্তরাষ্ট্র যদি থাকে তা হলে আমরাও থাকব। মার্কিন সেনা প্রত্যাহারের ফলেই তালেবান ক্ষমতায় ফিরে এসেছে।
সূত্র: এনডিটিভি।