ইসমাইল সাবরি ইয়াকুবকে মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি।
এর আগে, মুহিউদ্দিন ইয়াসিনের মন্ত্রিপরিষদে সিনিয়র সুরক্ষামন্ত্রী থেকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইসমাইল সাবরি।
ইয়াং ডি-পার্টুয়ান আগং সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ তার নিয়োগের কথা আজ শুক্রবার রাজকীয় পরিবারের নিয়ন্ত্রক আহমদ ফাদিল শামসুদ্দিন বিবৃতিতে জানিয়েছেন।
উমনো ভাইস-প্রেসিডেন্ট আগামীকাল শনিবার দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
ইসমাইল এর আগে বারিসান ন্যাশনালের শাসনামলে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন।
