কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন তিনজন।
জার্মান সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সোমবার সকালে এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলিতে একজন আফগান নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন এবং সংঘর্ষ চলাকালে আহত হন ৩ জন।
জার্মান সেনাবাহিনী টুইট বার্তায় আরও জানায়, বিমানবন্দর গেটের কাছে এ ঘটনা ঘটে।
এছাড়া বিমানবন্দর গেটের সামনে হুড়োহুড়িতে ৭ জনের মৃত্যু হয় রোববার। ১৫ আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণের পর থেকে বিমানবন্দরে ২০ জন নিহত হওয়ার কথা এর আগে জানিয়েছিল তালেবান ও ন্যাটো।