যুক্তরাষ্ট্রের ৮ হাজার ৫০০ কোটি ডলারের অস্ত্র তালেবানের হাতে

মার্কিন এক কংগ্রেস সদস্যের দাবি, প্রায় ৮ হাজার ৫০০ কোটি ডলারের অস্ত্র আফগানিস্তানে ফেলে এসেছে যুক্তরাষ্ট্র। যেগুলো সরাসরি তালিবানের দখলে। জিম ব্যাঙ্কস নামে রিপাবলিকান পার্টির ওই সদস্য আফগানিস্তানে অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন।

তিনি বলেন, প্রশাসনের গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে। আমেরিকার বিপুল পরিমাণ ব্ল্যাক হক হেলিকপ্টার এখন তালেবানের দখলে। পৃথিবীর ৮৫ শতাংশের বেশি দেশের হাতে যে সংখ্যায় এই বিশেষ হেলিকপ্টার আছে, তার থেকে বেশি আছে তালেবানের হাতে।

যুক্তরাষ্ট্র বলছে, গত ২০ বছরে তারা আফগান বাহিনীর পেছনে খরচ করেছে ৮৩ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু তাদের এ প্রশিক্ষণ ও অস্ত্রপাতি তালেবানের হামলার ঠেকাতে পারেনি বরং মার্কিন সেনাদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত আফগান নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য তালেবানে যোগ দিয়েছে।

দীর্ঘদিন ধরেই কালাশনিকভ ও একে-৪৭ এর মতো অস্ত্র দিয়ে যুদ্ধ চালিয়ে এসেছে তালেবান যোদ্ধারা। এখন তাদের হাতে শোভা পাচ্ছে এম-ফোর কার্বাইন এবং এম-১৬ এর মতো অত্যাধুনিক সব সমরাস্ত্র।

শুধু যুদ্ধযান বা অস্ত্রই নয়, যুক্তরাষ্ট্রের এ টুয়েন্টি নাইন সুপার টুকানো যুদ্ধবিমান, ব্ল্যাকহক, স্কাউট অ্যাটাক, স্ক্যানঈগল মিলিটারি ড্রোন’সহ দুই শতাধিক হেলিকপ্টার পেয়েছে তালেবান। এমনকি ভারতের এম-৩৫ হেলিকপ্টারও দখলে নিয়েছে তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.