বিদেশী পর্যটকশূন্যতায় বিবর্ণ বালি দ্বীপের সৈকত

বিদেশী পর্যটকশূন্যতায় বিবর্ণ বালি দ্বীপের সৈকত। প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত অক্টোবরে বিদেশী পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছিল ইন্দোনেশিয়ার পর্যটনকেন্দ্র বালি। করোনার অর্থনৈতিক ক্ষতি থেকে ঘুরে দাঁড়াতে পর্যটন খাত চাঙ্গা করা জরুরি ছিল থাইল্যান্ডের জন্য। কিন্তু এক মাস ধরেই বিদেশী পর্যটকশূন্যতায় বেশ বিবর্ণ বালি দ্বীপের সৈকত। খবর নিক্কেই এশিয়া।

জাতীয় পরিসংখ্যান সংস্থার উপাত্তে দেখা গেছে, চলতি বছরের প্রথম নয় মাসে মাত্র ৩৫ জন বিদেশী পর্যটক এসেছেন। থাইল্যান্ডের ফুকেটের তুলনায় এটা খুবই হতাশাজনক চিত্র। ১ জুলাই ভ্যাকসিন গ্রহণকারী পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ার পর থাইল্যান্ডের এ পর্যটন কেন্দ্রে প্রতিদিন গড়ে দুই শতাধিক বিদেশী পর্যটক আসছেন। বিদেশী পর্যটক শূন্যতায় ধুঁকছে বালির অর্থনীতি। ২০২০ সালে বালির অর্থনীতি সংকুচিত হয়েছে ৯ দশমিক ৩ শতাংশ। ইন্দোনেশিয়ার ৩৪টি প্রদেশের মধ্যে যা ছিল সর্বোচ্চ সংকোচন। তৃতীয় প্রান্তিকে দেশটির জিডিপি ৩ দশমিক ৫১ শতাংশ সম্প্রসারণ হলেও বালির জিডিপি কমেছে ২ দশমিক ৯৭ শতাংশ।

একসময় দিন-রাত ব্যস্ত থাকলেও দ্বীপটির বেশির ভাগ পর্যটনকেন্দ্র, দোকানপাট ও রেস্তোরাঁ বন্ধ থাকছে। বালির আন্তর্জাতিক বিমানবন্দরে এখনো একটি ফ্লাইটও অবতরণ করেনি। ভিসাপ্রাপ্তিতে সময়ক্ষেপণসহ সরকারি নীতির অস্পষ্টতা এর পেছনে দায়ী বলে মনে করছেন পর্যটনসংশ্লিষ্টরা। পর্যটন খাত ও ব্যবসা চাঙ্গা করতে সরকারের আরো বেশি কিছু করার রয়েছে বলে জানান তারা।

ইন্দোনেশিয়ান ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সদস্য ডেভিড লিন বলেন, করোনা মহামারী শুরুর আগে প্রতি মাসে প্রায় দুই হাজার চীনা পর্যটক পেতাম। তখন আমার মাসপ্রতি আয় ছিল দেড় হাজার ডলারের মতো। কিন্তু এখন তার আয় ২০০ ডলারে নেমে এসেছে, কিন্তু তাও আবার পর্যটন থেকে নয়। ইনস্টাগ্রামের মাধ্যমে হিমায়িত বালিনিজ পর্ক বিক্রি করে এ সামান্য আয় হচ্ছে তার। তার মতো অনেক গাইডই বালি ছেড়ে গেছে বলে জানান লিন। স্থানীয় ট্যুরিস্ট গাইড সংস্থায় চীনা মান্দারিন ভাষাভাষী গাইডের সংখ্যা দেড় হাজার থেকে একশতে নেমে এসেছে।

অক্টোবরের মাঝামাঝিতে ১৯ দেশের জন্য বালি উন্মুক্ত করায় পর্যটনসংশ্লিষ্টরা বেশ আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু এখন বালির প্রায় সব পর্যটনকেন্দ্রই ফাঁকা পড়ে আছে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের জন্য বালি সৈকত উন্মুক্ত ঘোষণা করা হয়েছিল। তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন কাটানোর জন্য এমনকি দ্বীপটির তিনটি স্পটকে গ্রিন জোন ঘোষণা করেছিল ইন্দোনেশিয়া সরকার। দ্বীপটির ৭০ শতাংশ বাসিন্দা ভ্যাকসিনের আওতায় আসায় খুব সম্ভাবনা দেখছিলেন পর্যটনসংশ্লিষ্টরা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.