জঙ্গিবাদকে মদদ চালিয়েই যাচ্ছে পাকিস্তান

মুম্বই হামলার মূলহোতারা লাহোর হাইকোর্ট থেকে মুক্তি পাওয়ার পরে আবারও প্রমাণ হলো, পাকিস্তান জঙ্গিদের এখনও মদদ জুগিয়েই যাচ্ছে।
আদালতে মুম্বাই হামলায় অভিযুক্ত ছয় জঙ্গির বিরুদ্ধে শক্ত কোন তথ্য-প্রমাণ হাজির করেনি পাকিস্তানি কর্মকর্তারা।
ফলে আলোচিত ঐ হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের নিষিদ্ধ সংগঠন জামাত-উদ-দাওয়ার শীর্ষ নেতাদের বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ প্রমাণিত হয়নি। আর লাহোর হাইকোর্টও তাদের বেকসুর খালাস দিয়েছেন।

পাকিস্তান জঙ্গিবাদকে মদদ দেয়াকেই তাদের রাষ্ট্রীয় ধর্ম বলে মনে করে।
তাই যুক্তরাষ্ট্র যাই বলুক না কেন, সন্ত্রাসবাদীদের সঙ্গ দেয়া তারা কিছুতেই বন্ধ করবে না।। তাই ২০১২ সালে যুক্তরাষ্ট্র হাফিজ সঈদের মাথার দাম ১০ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করলেও পাকিস্তানে অবাধে ঘুরে বেড়াতে পেরেছিল এই আন্তর্জাতিক সন্ত্রাসী।
আর তাই পাকিস্তান আজও জঙ্গিবাদের আঁতুর ঘরই হয়ে রয়েছে।
বিন্দুমাত্র সন্ত্রাস দমনে আগ্রহী নয়।
মাঝেমধ্যে চাপে পড়ে বেসুরো গাইলেও আসলে জঙ্গিবাদই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রধর্ম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.