মালয়েশিয়ায় ফাঁসি থেকে রেহাই পেলেন বাংলাদেশি ছাত্র

মালয়েশিয়ায় ফাঁসি থেকে রেহাই পেলেন বাংলাদেশি ছাত্র। দেশটির পুত্রাজায়ায় ফাঁসি থেকে রেহাই পেলেন এই বাংলাদেশি  শিক্ষার্থী। তার নাম হাবিবুল হাসান খান । জানা গেছে, চার বছর আগে তিন কেজি ৮৭৫ গ্রাম গাঁজা পাচারের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

ওই সময় তার মৃত্যুদণ্ডের আদেশ দেন মালয়েশিয়ার আদালত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৬ বছর বয়সী ছাত্র মুহাম্মদ হাবিবুল হাসান খান গতকাল বৃহস্পতিবার আপিল আদালতে ফাঁসি থেকে রেহাই পেয়েছেন।

বিচারপতি দাতুক হানিফাহ ফারিকুল্লাহর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল রায় দিয়েছেন, বাংলাদেশি হাবিবুল হাসান খানের আপিলের পক্ষে যুক্তি আছে। প্রসিকিউশন তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে পারেনি।

বিচারপতি হানিফাহ তার রায়ে বলেছেন, যদিও হোস্টেলে হাবিবুল হাসান খানের কক্ষে মাদকের ব্যাগ পাওয়া গেছে। তবে হাবিবুল আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, ব্যাগটি জাওয়াদ নামে অন্য একজন ছাত্রের।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকা ওই ছাত্র (জাওয়াদ) আপিলকারী (হাবিবুল) ব্যাগসহ ধরা পড়ার এক দিন পর আত্মহত্যা করেন। কিন্তু শুনানির সময় বিচারক তা আমলে না নিয়ে ঘটনাটিকে এক প্রকার অস্বীকার করেছেন।

বিচারপতি হানিফাহ আরো বলেন, শুনানির সময় বিচারক কিছু ভুল করেছেন। স্বীকারোক্তি নেওয়ার বিষয় নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এ ছাড়া হাবিবুল সত্যিই স্বীকারোক্তি দিয়েছেন কি না, বিচারক তা মূল্যায়ন করতে ব্যর্থ হওয়ায় একটি ভুল নির্দেশনা ছিল।

প্রসঙ্গত, হাবিবুল হাসান খান মালয়েশিয়ার সেমেনিহ বিশ্ববিদ্যালয়ের হোস্টেল কক্ষে থাকতেন। ২০১৭ সালের ১০ ডিসেম্বর মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ২০১৯ সালের ১০ এপ্রিল শাহ হাইকোর্টে তিনি মৃত্যুদণ্ডের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন।

তার বিরুদ্ধে মালয়েশিয়ার ১৯৫২ সালের বিপজ্জনক মাদক আইনের সেকশন ৩৯বি(১) ধারায় অভিযোগ ছিল। যা প্রমাণ হলেই মৃত্যুদণ্ড অবধারিত। সব বিচার বিবেচনা শেষে হাবিবুলকে নির্দোষ ঘোষণা করা হয়।
সূত্র : মালয়মেইল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.