বাংলাদেশিদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক: মালয়েশিয়ার প্রধান বিচারপতি

বাংলাদেশের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক।
যখন লন্ডনে লেখাপড়া করেছি, সেসময় বিভিন্ন দায়িত্বে থাকাবস্থায় সিলেটিদের সঙ্গে ছিল সুসম্পর্ক।
যে কারণে স্টুডেন্ট ইউনিয়নের অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে চলে এসেছি।
বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার নিবিড় সম্পর্ক বিরাজমান।

শনিবার বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি ও সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশটির শরিয়া কোর্টের প্রধান বিচারপতি ড. হাজি মোহাম্মদ নায়িম বিন মোক্তার এসব কথা বলেন।

বিএসইউএম-এর সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দীনের সভাপতিত্বে এবং ভাইস প্রেসিডেন্ট জহুরুল ইসলাম ও এডুকেশন সেক্রেটারি মাঈদুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হচ্ছে।
এটি একটি স্বাধীন দেশের গর্বের বিষয়।
যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, তাদের স্বশ্রদ্ধচিওে স্মরণ করেন তিনি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.