সাকিব আল হাসানকে না পাওয়ার আক্ষেপ ডমিঙ্গোর

পরপর দুইবার নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল পেল না সাকিব আল হাসানকে।
গত বছর মার্চে ওয়ানডে ও টি-২০ খেলতে যাননি বাঁহাতি এ অলরাউন্ডার। এবার দুই টেস্টের সিরিজ থেকেও ছুটি নিয়েছেন তিনি।
টেস্ট দলে সাকিবের অনুপস্থিতি খুব অনুভব করেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। তার উপস্থিতি একাদশে ভারসাম্য এনে দেয়।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে তাই সাকিবকে না পাওয়ার আক্ষেপই ঝরল হেড কোচের কথায়।

নিউজিল্যান্ডে গতকাল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছেন, ‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির।
সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন, খুব সুন্দরভাবে দলটাকে ভারসাম্যপূর্ণ করে তোলে।
টপ সিক্সে ব্যাট করতে পারে, বল হাতে উইকেট এনে দেয়।
তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি। তবে তার অনুপস্থিতিকে তরুণরা কাজে লাগাতে পারে। ’

মাউন্ট মঙ্গানুইয়ে আজ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন পেসার নিয়ে খেলবে বাংলাদেশ।
একাদশে একজন স্পিনারও রাখা হবে।
ম্যাচের শেষ দিকে কিছুটা স্পিন দেখার আশাও করছেন ডমিঙ্গো।
পেস আক্রমণে থাকতে পারেন তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও শরীফুল ইসলাম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.