করোনাভাইরাসের ফল পজিটিভ এসেছে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর।
অথচ বুধবার (৫ জানুয়ারি) বিকেলেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি।
করোনাভাইরাসে পজিটিভ হওয়ার খবরটি নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নান্নু। আক্রান্ত হলেও তার শরীরে কোনো উপসর্গ ধরা পড়েনি।
সংবাদ মাধ্যমকে নান্নু বলেন, ‘কোভিড টেস্ট করিয়েছিলাম।
সন্ধ্যায় রেজাল্ট হাতে পেয়েছি। পজিটিভ এসেছে।
তেমন কোনো উপসর্গ নেই। আলহামদুলিল্লাহ, ভালো আছি।
হয়তো ফলস পজিটিভ। আবার পরীক্ষা করাব। আমার জন্য দোয়া করবেন।’
একদিন আগেই নান্নু বিতর্কে জড়িয়েছিলেন মোহাম্মদ আশরাফুলের সঙ্গে। আশরাফুলকে প্রকাশ্যে ‘দেশদ্রোহী ও ফিক্সার’ বলায় নান্নুর ওপর ক্ষেপে যান দেশের ক্রিকেটের সমর্থকরা।