অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ভারত।
এই খুশিতে মধ্যরাতেই টুইট করে যশ ঢুলের ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি টুইটে জানায়, বিশ্বজয়ী দলের সদস্যদের ৪০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
সাপোর্ট স্টাফ এবং যুব দলের নির্বাচকদেরও তিনি অভিনন্দন জানিয়েছেন।
টুইটে সৌরভ লেখেন, ‘আমরা ভারতীয় দলকে ৪০ লাখ টাকা পুরস্কার দেব।
এটা সামান্য স্বীকৃতি। ওদের কৃতিত্ব যেকোনো আর্থিক পুরস্কারের থেকে অনেক বেশি। অসাধারণ কৃতিত্ব।
প্রচণ্ড চাপের মুখে দলের প্রত্যেকে যেভাবে খেলেছে, তা অবিশ্বাস্য।’