মহানবীকে অবমাননা, হিন্দু শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার দায়ে পাকিস্তানে এক হিন্দু শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন দেশটির এক আদালত।
একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে পাকিস্তানি মুদ্রায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম নতুন লাল, তিনি গভর্মেন্ট ডিগ্রি কলেজের শিক্ষক।
২০১৯ সালে তাকে গ্রেফতার করা হয়।
সে সময় থেকে তিনি বিচারাধীন বন্দি হিসেবে জেলে ছিলেন।

মঙ্গলবার ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, জেলে বন্দি থাকা অবস্থায় নতুন লালের দুই বার করা জামিনের আবেদন বাতিল করা হয়েছে। ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বরে সামাজিক মাধ্যমে এক ভিডিও ভাইরাল হয়। সেখানে এক শিক্ষার্থী দাবি করেন, স্থানীয় এক স্কুলের শিক্ষক নবীকে অবমাননা করেছেন।

ওই শিক্ষার্থী দাবি করেন, ফিজিক্সের ওই শিক্ষক ওই দিন স্কুলে আসেন এবং নবীকে অবমাননা করেন।
এর পর, জামাত-ই-আহলে সুন্নাত পার্টির একজন নেতা এবং স্থানীয় আলেম মুফতি আবদুল করিম সাইদী ব্লাসফেমি আইনে নতুন লালের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.