নাসির-তামিমা দম্পতির বিচার শুরু

ডিভোর্স না হওয়া সত্বেও অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত।
ফলে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত নাসির ও তামিমার অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন।
একই সঙ্গে আগামী ১০ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা।
এর আগে গত ২৪ জানুয়ারি অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়। আদালত আজ বুধবার অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেন।

মামলাটি তদন্ত করে গত বছর ৩০ সেপ্টেম্বর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান তিনজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন।
পরে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন মামলার বাদী ও তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান।
শুনানি শেষে আদালত নাসিরসহ তিনজনকে ৩১ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন।
ওই দিন তারা আদালতে হাজিরা দেন এবং জামিন নেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.