দাম কমেছে ব্রয়লারের, বেড়েছে সোনালি মুরগির

গেল এক সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে।
তবে বেড়েছে পাকিস্তানি কক বা সোনালি মুরগির দাম।
ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে ১০ টাকা।
বিপরীতে সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা পর্যন্ত।

এদিকে গত সপ্তাহে হুট করেই পেঁয়াজের দাম এক লাফে বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই অস্বাভাবিক দাম বাড়ার পর গেল এক সপ্তাহে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। তবে এখনো বেশিরভাগ বাজারে পেঁয়াজের কেজি ৫০ টাকা বিক্রি হচ্ছে।
আর বেশিরভাগ সবজির দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৬০ থেকে ১৬৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৭০ থেকে ১৭৫ টাকা। আর সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৬০ থেকে ২৯০ টাকা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.