‘মিথ্যাচার ছাড়া বিএনপি আর কিছুই পারে না’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিথ্যাচার ছাড়া বিএনপি আর কিছুই পারে না। রাজনৈতিকভাবে আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলায় অ্যাওয়ার্ড পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ছাড়াও একে অপরকে টপকাতে বিএনপির বেশির ভাগ নেতাই মিথ্যাচার করেন।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের ক্ষমতায় আনা হবে।
অর্থ দিয়ে রাজনীতি কেনা যাবে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যারা শ্রম, মেধা ও ত্যাগ দিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছেন তাদেরকেই ক্ষমতায় আনা হবে, নেতা নির্বাচন করা হবে।

হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা এখন বিশ্ব নেতারাও করেন। কারণ, তারা শেখ হাসিনার উন্নয়ন দেখেন কিন্তু বিএনপি দেখে না এবং তারাই শুধু প্রশংসা করেন না।
আরও একটি পক্ষ আছে যাদের সারাদিন দেখা যায় না কিন্তু মাঝরাতে টিভির পর্দায় দেখা যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.