দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাকিব

মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়া হয় তাকে।

তবে আজ (শনিবার) হঠাৎ করেই এই ইস্যুতে এলো নতুন মোড়।
এবার খোদ সাকিব আল হাসান নিজেই জানালেন, চলতি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত তিনি।
শুরুতে দ্বিধায় থাকলেও, এখন নিজেকে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য এভেইলেবল বলে জানালেন সাকিব।

এর খানিক পরই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিলেন, আগামীকাল (রোববার) রাতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন সাকিব।
দুবাই থেকে দেশে ফেরার পর পাপনের সঙ্গে একান্ত সাক্ষাতেই মূলত এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, যা আনুষ্ঠানিকভাবে জানান আজ।

শনিবার দুপুর ১টার কাছাকাছি বিসিবি ভবনে বৈঠকে বসেছিলেন সভাপতি নাজমুল হাসান পাপন, শীর্ষ পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ এবং সাকিব আল হাসান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.