গেল কয়েক বছরে ফুটবলে নতুনত্ব আনার জন্য নানা চেষ্টা করা হয়েছে। এমনকি চার বছরের বদলে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনাও ছিল আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার।
যদিও ওই ভাবনাকে অনেকে বাড়াবাড়ি মনে করছেন।
ফিফাও সমালোচনার মুখে এমন ভাবনা থেকে আপাতত সরে এসেছে।
এরই মধ্যে নতুন আলোচনা- ৯০ মিনিটের ম্যাচ হবে ১০০ মিনিট!
কাতার ২০২২ বিশ্বকাপ থেকেই এমন নিয়ম দেখা যেতে পারে।
কেননা নির্ধারিত সময় ১০ মিনিট বাড়িয়ে ফুটবল ম্যাচ আয়োজনের ভাবনাটা নাকি এসেছে খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর মাথা থেকে। ইতালিয়ান সংবাদ মাধ্যম ‘কোরিয়েরে দেলো স্পোর্তে’ দাবি করেছে এমনটা।